গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জের ভাঙ্গাব্রিজ এলাকায় রথেরবাজার-ফকিরহাট সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুল ইসলাম (৩০)ভাড়ায় মোটরসাইকেল চালাত।।
তিনি ওই উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান,আসাদুল ভাড়ায় মোটরসাইকেলে চালাত। শুক্রবার রাত ১০টায় অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি রথেরবাজার থেকে ফকিরহাট যাবার কথা বলে তার মোটরসাইকেল ভাড়া করে। এরপর তিনি আর বাড়ি ফেরেন নাই।
ভাঙ্গা ব্রিজ এলাকায় তার গলা কাটা ও ভুড়ি বের হওয়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
লাশের কাছাকাছি এলাকা থেকে তার মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
