২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ র‌্যাব কর্মকর্তাকে রিমান্ডে চায় পুলিশ

নারায়ণগঞ্জে অপহরণ ও সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন চাকরিচ্যুত দুই র‌্যাব কর্মকর্তাকে নারায়ণগঞ্জের একটি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 02:24 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২ র‌্যাব কর্মকর্তা গ্রেপ্তার

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মইনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা ২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপমের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।এর আগে ভোররাতে সেনানিবাস এলাকা থেকে র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।তারেক সাঈদ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ে জামাই।শনিবার ভোররাতে গ্রেপ্তারের পরই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আদালত পাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ওই দুই র্যা ব কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটির কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর তাদের লাশ শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয়।

এই ঘটনার পর হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। এরই মধ্যে তাদের গ্রেপ্তারের জন্য হাইকোর্ট অপর একটি আদেশ প্রদান করে।আদেশের পর সশস্ত্র বাহিনী এবং পুলিশের মধ্যে চিঠি চালাচালি চলে।

বৃহস্পতিবার সশস্ত্র বহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, তাদের গ্রেপ্তারে কোন বাধা নাই।