৯৩ বছর পর ঢাবির প্রবেশমুখে তোরণ
দীর্ঘ ৯৩ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তোরণ নির্মিত হচ্ছে।
শুক্রবার নীলক্ষেতে বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার সংলগ্ন সড়কে এ তোরণের ভিত্তিস্থাপন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৯ ফুট দৈর্ঘ্য এবং ১৩ ফুট প্রস্থবিশিষ্ট তোরণটির নাম দেয়া হয়েছে ‘মুক্তি ও গণতন্ত্র’, যার নকশা করেছেন স্থপতি রবিউল হুসাইন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএএ) উদ্যোগে এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) সহযোগিতায় তোরণটি নির্মিত হচ্ছে।
ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম এবং ডিইউএএ সভাপত রকীবউদ্দীন।
