সিলেটে অটোরিকশা চালক খুন
সিলেট শহরতলী থেকে শুক্রবার সকালে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, সকালে লাশ উদ্ধারের পর স্বজনরা থানায় গিয়ে কাদিরকে সনাক্ত করেন। তার মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেয় বলে ধারণা করছে পুলিশ। ছিনতাই হওয়া অটোরিকশাটি পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
