২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর দণ্ড

আচরণবিধি ভঙ্গের অভিযোগে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 05:24 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান তাদের ওই দণ্ড দেন।

দণ্ডিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন খান (দোয়াত-কলম প্রতীক) ও আব্দুল লতিফ (মোটরসাইকেল প্রতীক)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া রহমান জানান, মোটর শোভাযাত্রা করার অপরাধে আব্দুল লতিফকে ১২ হাজার টাকা এবং গাড়িতে স্টিকার লাগানোর অপরাধে নাসির উদ্দিন খানকে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়েছে।

আগামী ১৯ মে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।