২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অপহৃত স্কুলছাত্র নারায়ণগঞ্জে উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ি থেকে অপহৃত এক স্কুলছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

সরিষাবাড়ি থানার ওসি বিল্লাল উদ্দীন জানান, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদরের বালুর ঘাট থেকে অপহৃত শরীফ উদ্দিনকে উদ্ধার করা হয়।

উপজেলার চর শিশুয়া গ্রামের আজিজ মন্ডলের ছেলে শরীফ সরিষাবাড়ি রিয়াজ উদ্দীন তালুকদার উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

শরীফকে উদ্ধারের সময় শফিক (১৯) নামে এ অপহরণকারীকে আটক করা হয়েছে।

ওসি বলেন, “গত সোমবার রাতে বাড়ির পাশ থেকে অপহরণ করা হয় শরীফকে।

“এরপর  অপহরণকারীরা মোবাইলে তার বাবা কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

এ ঘটনায় আজিজ মন্ডল বুধবার সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে নারায়ণগঞ্জ সদরের বালুর ঘাট থেকে শরীফকে উদ্ধার এবং শফিক (১৯) নামে এক অপহরণকারীকে আটক করে পুলিশ।