২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

ফেনী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন রেলওয়ের এক কর্মচারী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার ফাজিলপুরে এ ঘটনায় নিহত হন রেলওয়ে ‘ট্রি মেন’ (চাবি ওয়ালা) মোহাম্মদ ইসহাক (৬০)।

ফাজিলপুরের স্টেশন মাস্টার রাখাল চন্দ্র নাথ জানান, সকালে ফেনীর কালিদহ রেল স্টেশন থেকে ফাজিলপুর রেল স্টেশন অংশে লাইনে কাজ করছিলেন ইসহাক। এ সময় চাঁদপুর থেকে চট্রগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ইসহাকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।