লালমনিরহাটে জামায়াত নেতা কারাগারে
হরতালে নাশকতার মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমিরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকালে জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আব্দুল লতিফকে (৫০) কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
লালমনিরহাট জজ আদালতের আইনজীবী আকমল হোসেন জানান, আব্দুল লতিফের বিরুদ্ধে কালীগঞ্জের চাপারহাট বাজারে দোকানপাট ভাংচুরের অভিযোগে পুলিশ ও আওয়ামী লীগের করা মামলা রয়েছে।
রাজনৈতিক সহিংসতার এ মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারিক হাকিম আলমগীর কবির তা নাকজ করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
