২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরিশাল সদর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মীর মো. শাহজাহান জানান, বুধবার যাচাইবাছাই শেষে সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বাকি রইলেন আর দুই প্রার্থী।

তিনি জানান, সমর্থক ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় মোয়াজ্জেম হুসাইনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এখন দুই প্রার্থী হলেন প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী আওয়ামী লীগ প্রার্থী জেবুন্নেছা আফেরোজ ও বিএনএফ প্রার্থী সাইফুল ইসলাম লিটন।

আওয়ামী লীগ প্রার্থীর আইনজীবী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম বিএনএফ প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন, টিন সার্টিফিকেট জমা না দেয়া এবং স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এক ভাগ সমর্থক ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেন।

আগামী ১২ জুন বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচন হবে। শওকত হোসেন হিরনের মৃত্যুর পর আসনটি খালি হয়।