কুমিরায় দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক আরোহী মারা গেছেন।
মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনায় নিহত জাকির হোসেন (৩২) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
তিনি একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী অটোরিকশাটির সঙ্গে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ক্রেইনের সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন জাকির। পরে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
