চট্টগ্রামের দুই কলেজে অভিযান, শিবিরকর্মী সন্দেহে আটক ৩
জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে নগর আমিরসহ ২১ জনকে গ্রেপ্তারের একদিন বাদে চট্টগ্রামের দুটি কলেজে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে তিন ছাত্রকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মুহসিন কলেজের ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মঞ্জুর মোরশেদ জানিয়েছেন।
চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস থেকে একজনকে এবং মুহসিন কলেজের ছাত্রাবাস থেকে দুজনকে আটক করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আ ন ম শামসুল ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল ডেকেছে জামায়াত। ওই হরতালে নাশকতার ষড়যন্ত্রের আশঙ্কায় দুই কলেজে অভিযান চালানো হয় বলে মঞ্জুর মোরশেদ জানান।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, বেলা ৩টা থেকে ঘণ্টাব্যাপী দুই কলেজের ছাত্রবাসে অভিযান চলে।
