২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে খুন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে এক যুবক। একদিন পর ওই যুবক থানায় গিয়ে ধরা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

সোমবার গভীর রাতে উপজেলার নতুনগাঁও গ্রামে নিহত মুক্তা বেগম (২৪) স্থানীয় দিনমজুর মো. মুস্তাকিনের (২৮) স্ত্রী।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ারদৌস জানান, এ ঘটনার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে থানায় এসে ধরা দিয়েছেন মুস্তাকিন।

মুস্তাকিনের বরাত দিয়ে পরিদর্শক (এসআই) মো. ইয়ারদৌস বলেন, যৌতুক নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে মুক্তাকে শ্বাসরোধ করে হত্যা করেন মুস্তাকিন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের দুটি সন্তান রয়েছে বলে জানান এসআই) মো. ইয়ারদৌস।