২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার সদর উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 02:35 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের শাহবন্দর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা রাণী চন্দ (২৫) উপজেলার আটগাঁও গ্রামের প্রয়াত শৈলেশ চন্দের স্ত্রী।

মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ ছালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে আটগাঁও থেকে মৌলভীবাজার যাচ্ছিল। পথে শাহবন্দর এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ঝর্ণা মারা যান।

আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।