২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:58 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট ডাকবাংলো এলাকার কাছে পিয়াইন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোয়াইনঘাট থানার এসআই সুব্রত দাস বলেন, উজান থেকে ভেসে আসায় ধারণা করা হচ্ছে পাহাড়ী ঢলে ভারত থেকেও লাশটি আসতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।