গাজীপুরে অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় অপহরণের এক সপ্তাহ পর পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রোববার রাতে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে অপহরণকারী রাসেলকেও (১৮) আটক করা হয়েছে।
“গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়ার কিত্তুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।”
উপপরিদর্শক নির্মল জানান, রাসেল ছাত্রীকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিয়ে আসলেও কিন্তু ছাত্রী ও তার পরিবার তাতে সাড়া দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তাকে অপহরণ করে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা কাপাসিয়া থানায় মামলা করেছেন।
রাসেল ঢাকা-কাপাসিয়া রুটে চলাচলকারী রাজদূত পরিবহনের বাসের চালক বলে জানান নির্মল চন্দ্র দেব।
