চট্টগ্রামে চটের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রামে আগুন লেগে একটি চটের গুদাম পুড়ে গেছে।
রোববার সকালে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় চটের গুদামে এ অগ্নিকাণ্ডে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন ও বন্দর স্টেশনের নয়টি ইউনিট কাজ করে সকাল ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ১০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে হিসেব করা হয়েছে।”
