২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনে জড়িতরা গ্রেপ্তার হবে: বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের সাত খুনে জড়িতরা কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার হবে বলে আশা করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 08:43 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমেবাইলস লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

সাত খুনের ঘটনায় তিনি বলেন, “আমরা এ দুর্ঘটনার জন্য সকলেই দুঃখিত। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এতে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।”

বিএনপির কোনো কোনো নেতার উসকানিমূলক বক্তব্য গুম, অপহরণ ও হত্যা উৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

মন্ত্রী বলেন, “বিএনপির কিছু কিছু নেতা বলেছেন তারা গুপ্ত হামলার পথ বেছে নেবেন, বলেছেন যদি আইনমতো চলতে না পারি তখন অন্যপথ গ্রহণ করব।”

এ ক্ষেত্রে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করেন এই প্রবীণ আওয়ামী লীগ নেতা।

যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজম্মেল হক প্রমুখ।