২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ছাত্রদল নেতার মুক্তি দাবি

দুই ছাত্রদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম নগর ছাত্রদল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে নেতাদের মুক্তি দেয়া না হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দেয়ার ঘোষণা দেন উপস্থিত বক্তারা।

সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বলেন, ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও সাবেক যুগ্ম সম্পাদক টিঙ্কু দাশকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

“শুধু তাই নয়, জামিনের পর তাদের আবার জেল গেট থেকে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের হয়রানিমূলক মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। সরকার মামলা করে ছাত্র সমাজের আন্দোলন দমিয়ে রাখতে চায়।”

সমাবেশে ছাত্রদল নগর কমিটির সভাপতি গাজী সিরাউ উল্লাহ বলেন, “অবিলম্বে নেতাদের উপর হয়রানি বন্ধ করে তাদের মুক্তি দেয়া না হলে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করতে বাধ্য হব।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর কমিটির সহ-সভাপতি ফজলুল হক সুমন, জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল ও রকিব উদ্দিন ভুঁইয়া এবং চান্দাঁগাও থানা কমিটির সাধারণ সম্পাদক গুলজার হোসেন প্রমুখ।