২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আগুন নেভাতে গিয়ে দুইজনের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি চারকল তৈরির কারখানার আগুন নেভাতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 11:40 AM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার ভোরে উপজেলা সদরের রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রেল কলোনি এলাকার নুর আলীর ছেলে রকি মিয়া (১৬) ও বালিয়া প্রসাদের ছেলে বিমল প্রসাদ (৩০)।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, রাত ৩টার দিকে উপজেলা সদরের রেল কলোনি এলাকার একটি চারকল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে এলাকার লোকজন গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রকি ও বিমল মারা যায়।

ওসি বলেন, বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুইজনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ৯টার দিকে মাইজগাঁও এলাকায় পল্লীবিদ্যুৎ কার্যালয় ভাংচুর  ও সিলেট-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখে।

পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।