২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক শফিয়ার রহমান আর নেই

নীলফামারীর ভাষা সৈনিক শফিয়ার রহমান ওরফে শফিয়ার নাজির আর নেই।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার সকালে নীফামারী শহরের উকিলপাড়ায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

তার বড় ছেলে রোমান রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জানাযা শেষে ডাকবাংলো কবরস্থানে তাকে দাফন করা হবে।