২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটার ধোঁয়ায় দিনাজপুরে ক্ষতিগ্রস্ত চাষি

দিনাজপুরের বীরগঞ্জে ইট-ভাটার বিষাক্ত ধোঁয়া ও আগুনের তাপে চাষিদের ক্ষতির পরিমাণ নির্ধারণে কমিটি গঠন হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বীরগঞ্জের ইউএনও আবু জাফর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসের পাঁচ জন উপ-সহকারীকে গঠিত কমিটি কাজ শুরু করেছে।

দুদফায় ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন শেষে কমিটির আহ্বায়ক সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতিমধ্যে প্রায় ৫৭ একর জমির ফসলের ক্ষতি চিহ্নিত করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২ জন কৃষক। 

পুরো ক্ষয়ক্ষতি নিরূপণের পর ৯ মে ইউএনওর প্রতিবেদন জমা দেয়া হবে বলে তিনি জানান।

এছাড়াও ফসলের ক্ষতির প্রকৃত কারণ নির্ণয় ধানের নমুনা ধান গবেষণা কেন্দ্রে পাঠানো হবে। 

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপুরণ দেয়ার এবং ফসলের এলাকা থেকে ইটভাটা সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে।

ফসল নষ্ট হওয়ায় বেশি অসুবিধায় পড়েছেন বর্গাচাষিরা। এদের মধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক হলেন কৃষ্ণ চন্দ্র রায়, তপন চন্দ্র, মুকুল মাস্টার, গয়েশ্বরী রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তারা অভিযোগ করেন, নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের পাশের জে.বি.এম ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও আগুনের তাপেই এলাকার প্রায় একশ’ একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে।

এদিকে, অভিযুক্ত ইটভাটার মালিক তপন সাহা রিন্টুর দাবি অনাবৃষ্টি, প্রচণ্ড তাপ কিংবা বীজ ও কীটনাশক ব্যবহারেও ধানের ক্ষতি হতে পারে।

তবে ইটভাটার কারণে ধানের ক্ষতি হলে কৃষকদের ক্ষতিপুরণ দিতে তার আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।