২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে জমির বিরোধে একজন খুন

চট্টগ্রামের রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 12:34 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

উপজেলার ডাবুয়া ইউনিয়নের বণিক পাড়ায় বুধবার রাতের এ ঘটনায় নিহত কিরণ মহাজনের আনুমানিক বয়স ৪৫ বছর বলে পুলিশ জানিয়েছে।

রাউজান থানার ওসি প্রদীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কিরণের সঙ্গে তার চাচাতো ভাই বিশুর কথা কাটাকাটি হয়।

“এর একপর্যায়ে বিশু ছুরি দিয়ে কিরণের বুকে পিঠে বারবার ছুরিকাঘাত করে।”

গুরুতর আহতাবস্থায় কিরণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি প্রদীপ।