২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দস্যুতা ছেড়ে র‌্যাবের কাছে ‘ধরা’ দিলেন ৩ জন

বাগেরহাটে বনদস্যু বাহিনীর তিন সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় জানিয়ে র‌্যাবের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:29 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

র‌্যাব ৮-এর উপঅধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. গুলজার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগমারি ফরেস্ট ক্যাম্পের পাশে একটি নৌকায় করে তারা র‌্যাবের কাছে আসে।   

তিনজন হলেন- ফরিদ লাহিড়ী, জুয়েল ও আসাদ। সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা পাঁচটি অস্ত্র ও বেশকিছু গুলিও হস্তান্তর করেছে বলে র‌্যাব জানিয়েছে।

কমান্ডার গুলজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আত্মসমর্পণকারীরা জানিয়েছে তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়।”  

এদের মধ্যে ফরিদ এক সময় বনদস্যু ‘রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর’ সদস্য ছিলেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।  

তিনি বলেন, ফরিদ পরে ওই দল থেকে বের হয়ে নিজেই কয়েকজনকে নিয়ে আরেকটি বাহিনী গড়ে তুলেছিলেন।