গাজীপুরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে তিতাস গ্যাসের প্রায় দেড় হাজার ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন রেজোয়ান জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজের অংশ হিসাবে তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে নেয়া পোড়াবাড়ি এলাকার ১৫০ ফুট, মনিপুর এলাকার ৭৫০ ফুট ও ভবানীপুরের আবাসিক এলাকার ৬০০ ফুট সংযোগ লাইন তুলে আনা হয়েছে।
তবে জড়িতদের কাউকে না পাওয়ায় আটক বা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
