অবৈধভাবে বালু তোলায় কারাদণ্ড
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অবৈধভাবে বালু তোলার দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলার ফুলছরি ছরায় বালু উত্তোলকারী রোকনুজ্জমান মানিককে (৩৫) এ দণ্ড দেয়া হয়।
বুধবার দুপুরে ইউএনও শহীদুল ইসলাম যশপুর গ্রামের মহামায়া ফুলছরি ছরা এলাকায় সরেজমিন পরিদর্শন করে মানিককে আটক করেন।
এরপর তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তাৎক্ষনিকভাবে টাকা দিতে না পারায় তাকে ছাগলনাইয়া থানা পুলিশের মাধ্যমে ফেনী কারাগারে পাঠনো হয়েছে।
