২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মী তানভীর রিমান্ডে

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের অভিযোগে আটক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী তানভীর আহমেদ তারেককে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার তেজগাঁও থানার উপপরিদর্শক নাজমুল হকের করা ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ মঙ্গলবার সন্ধ্যায় তানভীরকে আটক করেন বিজি প্রেসের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ বাহারুল ইসলাম তার বিরুদ্ধে মামলা করেছেন।