২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

অপহরণের দুই দিন পর নাটোরের বড়াইগ্রাম থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী অভিযোগে এক কিশোরী ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:19 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মেয়েটিকে (১২) উদ্ধার করা হয়। মেয়েটির বাড়ি বড়াইগ্রামের পূর্ণকলস গ্রামে।

আটকরা হলেন বড়াইগ্রামের পূর্ণকলস গ্রামের ইদ্রিস আলী ও তার মেয়ে  (১৬) (নাম প্রকাশ করা হলো না), যে মুলাডুলি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া কিশোরী সোমবার সকালে স্কুলে যাবার জন্য অপহৃত কিশোরীকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা ফিরে না আসায় অপহৃতের বাবা বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ইদ্রিস আলীকে আটক করে থানায় নিয়ে যায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কৃষ্ণমোহন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালায়।  

এ সময় দুই কিশেঅরীকে একসঙ্গে পাওয়া যায়। তবে, অপহরণের কারণ জানা যায়নি বলে ওসি জানান।

এ ব্যাপারে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে চালান দেয়া হবে। এছাড়া আদালতে জবানবন্দি শেষে উদ্ধার কিশোরীকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হবে, বলেন ওসি ইব্রাহিম।