২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই শিশু।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার বেলা ২টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন আব্দুল করিম (৪০)।

সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, বেলা ২টার দিকে আবদুল করিমসহ কয়েকজন কৃষক ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হয়। এ সময় করিমসহ দুই শিশু আহত হয়।

আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে দগ্ধ তাসলিমা আক্তার (১০) ও মুনির হোসেনকে (৮) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।