টাঙ্গাইলে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় ডাকাত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার ভড়–য়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর পোগলদিঘা গ্রামের মজিবুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৩০), ঘরিয়ার ভিটা গ্রামের কামাল বাশারের ছেলে জুয়েল মিয়া (২৮) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শামীম হোসেন (৩০)।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফীজুর রহমান জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভড়ুয়া এলাকায় ফজু মেম্বারের নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অস্ত্রসহ এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় আরো দুইজন পালিয়ে যায়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
