২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে তিন জেলায় নিহত ৪

মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়ায় ও ঝিনাইদহে বজ্রপাতে এক কিশোরীসহ  চার জন নিহত হয়েছেন।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মেহেরপুর, ঝিনাইদহ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 05:26 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

মেহেরপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাইদ আরেফিন জানান, শনিবার সদর উপজেলার তেরঘড়িয়া বিল ও জেলা শহরে বজ্রপাতের দুজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- সদর উপজেলার ফতেহপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও শহরের বামনপাড়ার মন্টু শেখ (২৫)।

এ দুই জায়গায় অন্তত সাত জন আহত হয়েছেন জানিয়ে এই চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন।

এছাড়া, আহত সাতজনের মধ্যে হেদাত আলী ও তানজেল হোসেনের শরীর অতিরিক্ত ঝলসে যাওয়ায় অবস্থা গুরুত্বর। আহত অন্যরা আশঙ্কামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শনিবার দুপুরে সরাইল উপজেলার তেলীকান্দিতে একজনের মৃত্যু হয়েছে।

সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, বেলা দেড়টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক মুর্শেদ মিয়া (২২)। তার বাড়ি কিশোরগঞ্জে।

এ সময় অরো তিন জন গুরুতর দগ্ধ হন বলেও জানান তিনি।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, মহেশপুর উপজেলার মাহবাজপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

ঝড়ের সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মাহবাজপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে রিতুর (১৪) মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি শাহাজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রপাতে অপর দুইজন আহত হয়ছেন।