২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 02:13 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার ভোর ৬টার দিকে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ছানাউল্লাহ ও হেলাল উদ্দিনকে প্রথমে চকরিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য ভোরে মহেশখালীর কালারমারছড়ার চালিয়াতলীতে অভিযান চালানো হয়।

তিনি জানান, তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীদের কয়েকজন পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ছানাউল্লাহ ও হেলালকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়ছে ২টি দেশে তৈরি অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ।

ছানাউল্লাহর বিরুদ্ধে ২৬টি ও হেলালের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।