টাঙ্গাইলে এক যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া কবর স্থানের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাসাইল থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, সবুজের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার গলায় কালো দাগ থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
ফার্মের মালিক জোরান মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাসাইল থানায় মামলা হয়েছে।
