২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নীলফামারীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারী  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 02:50 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পৌরসভার হাজীপাড়ায় ওই ঘটনায় নিহতের নাম রশিদুল ইসলাম (২৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রওনক মাশরাফি জানান, বেলা ১২টার দিকে বাড়ির পাশে ঘাস কাটছিলেন রশিদুল।

এসময় বজ্রপাতে রশিদুল আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

একই সময় বজ্রপাতে আহত হন পৌর এলাকার মধ্য হাড়োয়া কলেজ স্টেশনপাড়ার হারেজ আলীর স্ত্রী হালিমা বেগম (৩০) এবং সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কির্তনীয়া পাড়ার মৃত খায়রুল ইসলামের ছেলে হজরত আলী (১৭)।

তাদেরকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।