কক্সবাজার কারাগারে মিয়ানমার নাগরিকের মৃত্যু
কক্সবাজার জেলা কারাগারে মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় মালা মে রাখাইনকে (৪৩) কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।
জেল সুপার সাঈদ হোসেন জানিয়েছেন, উচ্চ রক্তচাপের কারণে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।
মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা মালা মে একটি স্বর্ণ চোরাচালান মামলায় কারাগারে ছিলেন।
