২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু 

কক্সবাজার শহর ও রামু উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 10:21 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

বুধবার বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় নিমার্ণাধীন একটি পাঁচ তলার ভবন থেকে পড়ে মারা যান নির্মাণ শ্রমিক আবদুল গফুর (৩২)।

একই সময় রামু উপজেলার কাউয়ারকোপ এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যান ফয়েজ উল্লাহ (৪২)।

নির্মাণ শ্রমিক গফুর সদর উপজেলার চৌফলদন্ডীর মগবাজার এলাকার বাসিন্দা এবং ফয়েজ উল্লাহ রামুর কাউয়ারকোপ এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা প্রণব চমকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ দুটি ঘটনা নিশ্চিত করেন।

মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।