২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গলাকাটা লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 10:07 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার রাতে উপজেলার তেগাইচ্ছা বাজারের পাশের একটি সয়াবিন ক্ষেত থেকে অলিউদ্দিনের (৩৩) লাশ উদ্ধার করা হয়।

অলিউদ্দিন হরনী ইউনিয়নের দিদার বাজার এলাকার কবির উদ্দিনের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে টাংকির বাজার থেকে দুই যুবক অলিউদ্দিনের মোটরসাইকেলে লক্ষীপুরের রামগতি যাবার কথা বলে তাকে নিয়ে বের হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ (মঙ্গলবার) রাত ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে হত্যা রহস্য এবং অলিউদ্দিনের মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।