২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই নারীসহ ৫ অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে দুই মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 09:10 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

তারা হলেন- হারুন (৩০), আরিফ (২২), মামুন (২৮), সানজিদা (১৮) ও বৃষ্টি আক্তার (২০)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নগরীর পানওয়ালা পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় সেখান থেকে অপহৃত মাছ ব্যবসায়ী ওসমান গণি বাদশা ও আবুল হোসেনকেও উদ্ধার করা হয়।

আমিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে সীতাকুণ্ড থেকে ওসমান ও আবুল হোসেন মাছ কিনতে নগরীতে আসে। আগ্রাবাদ আগ্রাবাদ এক্সেস রোডে এলে ওই দুজনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

“তারা দুই ব্যবসায়ীকে তাদের ধরে নিয়ে ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া ছোট মসজিদের পাশে নাছিমা মঞ্জিলের নীচতলায় ১৩ নম্বর কক্ষে আটকে রাখে। তাদের পরিবারের কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এই র‌্যাব কর্মকর্তা জানান, খবর পেয়ে অপহরণকারীদের নগদ টাকা দেয়ার কথা বলে বেপারী পাড়া হাড্ডি কোম্পানির মোড় থেকে মামুনকে আটক করা হয়।

“পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতদের উদ্ধার ও বাকিদের গ্রেপ্তার করা হয়।”