২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে কারাবন্দী সাবেক এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

নিহত জয়নুল আবেদীন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা বোধ করলে জয়নুল আবেদীনকে হাসপাতালে নেয়া হয়।

সাবেক এই সেনা কর্মকর্তা দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে পাঁচটি মামলায় বিচার চলছিল।

তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর বলে পরিদর্শক মোজাম্মেল জানিয়েছেন।