২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে টেম্পো উল্টে ব্যবসায়ী নিহত

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় টেম্পো উল্টে এক যাত্রী নিহত হয়েছে । আহত হয়েছে আরো ছয়জন।।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া বাজার এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোবাহান ফরাজী উপজেলার বলাইবাড়ি গ্রামের মৃত হামেদ ফরাজীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভান্ডারিয়াগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে টেম্পোটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ।

এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী সোবাহান ফরাজী মারা যান। আহত হয় টেম্পোর ছয় যাত্রী ।

আহতদের মধ্যে আব্দুল হক নামের এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।