২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার রাতে সীতাকুণ্ডের টোবাকো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, একটার দিকে গাড়িচাপায় ওই ব্যক্তি আহত হন।  হাইওয়ে পুলিশ গুরুতর অবস্থায় উদ্ধার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওই ব্যক্তির পরিচয় জানা যায় নি বলে জানান তিনি।