আ.লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শরীয়তপুর জেলার সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সরদারের মৃত্যুতে গভীরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোস্তাফিজুর রহমান সরদার সোমবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, মোস্তাফিজুর রহমান সরদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী প্রয়াত মোস্তাফিজুর রহমান সরদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
