২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে আরো একটি তদন্ত কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না ফেরার কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 11:18 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

রোববার রাতে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক মো. আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী এবং আশরাফুল হক হল শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ ইবনে মোমতাজের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ৬ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের পরও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরেনি।

এ ঘটনা তদেন্ত রোববার রাতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম এ সাত্তারকে আহ্বায়ক, অতিরিক্ত নিবন্ধক (শিক্ষা) মো. সারওয়ার জাহানকে সদস্য সচিব এবং অধ্যাপক শংকর কুমার রাহা, অধ্যাপক মো. মেসবাহ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ছোলায়মান আলী ফকিরকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে ৯ এপ্রিল ৩ জন ছাত্রলীগ নেতাকে আজীবনসহ মোট ৬ জন ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে প্রশাসন।