আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার শিশুটির বাবা এ ঘটনায় মামলা করার পরপরই অভিযুক্ত শাহাদতকে (১৫) গ্রেপ্তার করেছে বেলকুচি থানা পুলিশ।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম বলেন, “শিশুটির চিকিৎসা চলছে।”
তবে শিশুটি আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার জানান, রোববার দুপুরে ওই শিশুটি খেলতে খেলতে পার্শ্ববর্তী শাহাদতের ঘরে ঘুমিয়ে পড়ে। এ সময় শাহাদত শিশুটিকে ধর্ষণ করে।
“ওর রক্তক্ষরণ শুরু হলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।”
