২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে দুই সহোদরকে অপহরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দরজা ভেঙ্গে বাড়ি থেকে দুই সহোদরকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 03:30 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, সোমবার ভোর ৪টার দিকে সূত্রাপুর এলাকায় প্রয়াত মাধাই চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।  

অপহৃতরা হলেন মাধাই চন্দ্রের দুই ছেলে কেদারী চন্দ্র সরকার (৬০) ও ঝিলমোহন চন্দ্র সরকার (৫৫)।

ওই বাড়ির সদস্যদের বরাত দিয়ে ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭/৮ জন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়ির দরজা খুলতে বলে। এক পর্যায়ে তারা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে জোর করে দুই ভাইকে নিয়ে গাড়িতে তোলে।

অপহরণকারীরা একটি কালো রঙের প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস নিয়ে এসেছিল বলেও পুলিশকে জানিয়েছে অভিযোগকারীরা।  

পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি ওমর ফারুক।