গুলিস্তানে হাতবোমা বিস্ফোরণ, আহত ১
রাজধানীর গুলিস্তানে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সামনে হাতবোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন।
ফাইল ছবি
এতে মুক্তিযোদ্ধা ক্লাবের কর্মচারী মো. শফিকুল ইসলাম (২৮) আহত হন। তার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে। হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে শফিকুল চলে গেছেন বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শফিকুল রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কে বা কারা একটি হাতবোমা ছুড়লে সেটি বিস্ফোরিত হয়ে শফিকুল আহত হন।
