ঝিনাইদহে ৯ জামায়াতকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় পুলিশ নয় জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে।
রোববার ভোরে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
মহেশপুর থানার ওসি শাহাজাহান অলি এবং কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান এ দুই অভিযানের কথা নিশ্চিত করেন।
মহেশপুরে গ্রেপ্তাররা হলেন রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সবুর, রবিউল ইসলাম, আবু সিদ্দিক, ইসমাইল হোসেন, আবু তালেব এবং হুদা দাড়িয়াপুর গ্রামের রবিউল ইসলাম ও জিয়উর রহমান।
কোটচাঁদপুরে গ্রেপ্তাররা হলেন সাটুরিয়া গ্রামের আব্দুল আলিম ও বজলুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান, ভোট কেন্দ্র পোড়ানোসহ বিভিন্ন সহিংসতার মামলা আছে।
