২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসচাপায় শ্রমিকের মৃত্যু, অবরোধ-ভাংচুর

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বাসচাপায় এক শিশু শ্রমিকের মৃত্যুর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 01:44 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনায় উকিলপাড়া এলাকার গিয়াসউদ্দিন হোসিয়ারি কারখানার শ্রমিক মো. সবুজ মিয়া (১০) নিহত হন।   

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে হোসিয়ারি শ্রমিকরা। এ সময় তারা ১০/১২টি যানবাহন ভাংচুর করে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় ঘণ্টাখানেক পর বেলা ১১টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মঞ্জুর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে উকিলপাড়া এলাকায় আনন্দ পরিবহনের একটি বাসের চাপায় সবুজ আহত হয়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।