২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক ও সাংবাদিকের ওপর হামলায় উদ্বেগ

সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতালে সাংবাদিক ও চিকিৎসকদের ওপর হামলার নিন্দা এবং কোনো কোনো জায়গায় তাদের বৈরী অবস্থানের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ চিকিৎসক সংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 12:41 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক নেতাদের এক মতবিনিময় সভা থেকে বারডেম হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা এবং মিটফোর্ড ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ কর্মীদের ওপর হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়।

এই মতবিনিময় সভাপতিত্ব করেন অধ্যাপক আহমেদ আবু সালেহ ও আলোচনায় অংশ নেন মুশতাক হোসেন, আব্দুল হানিফ টাবলু, মোহাম্মদ ইকবাল এবং এনাম আহমেদ প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এসব ঘটনার মূল হোতাদের সনাক্ত করতে সক্ষম হবে।

সভায় সাংবাদিক ও চিকিৎসকদের সাম্প্রতিক দূরত্ব ঘোচাতে বিভিন্ন পর্যায়ে মতবিনিময় করা হবে বলে জানায় বাংলাদেশ চিকিৎসক পরিষদ।