২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় শিশু নিহত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ইস্পাহানি মোড় এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ইমন (১০) লালখান বাজার মতিঝর্ণা এলাকার এবাদুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইস্পাহানি মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ইমন ও দাঁড়িয়ে থাকা একটি খালি টেম্পুকে চাপা দেয়।

এতে ইমন ঘটনাস্থলেই মারা যায়। আরো কয়েকজন পথচারী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী বাসের চালক আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআই নজরুল।