২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

সাভারের আশুলিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 05:37 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

শনিবার ভোরে আশুলিয়ার মধ্য গাজীরচটের রশিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল কুদ্দুস (২৫) চাঁদপুর জেলার মতলবের অনুপুর গ্রামের আলী বক্স প্রধানের ছেলে।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবহন শ্রমিক কুদ্দুস ভোরে আশুলিয়ার গাজীরচট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।  এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।